হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলায় উন্নয়ন মাসিক সমন্বয় ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুন সকাল ১১ টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত উপজেলা উন্নয়ন মাসিক সমন্বয় ও আইন-শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলতাব মাহমুদ দিপু সিকদার।
আলোচনা শুরুতে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাব মাহমুদ দীপু সিকদার, জন প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ উপস্থিত সকলকে ফুল দিয়ে বরণ করে নেয়।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।
অন্যান্য উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাওসার, সহকারি কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম মাহিম, মহিলা ভাই চেয়ারম্যান সেলিনা ইসলাম তুহিন, উপজেলা কৃষি অফিসার আহসান হাবিব আল আজাদ জনি, এলজিইডি প্রকৌশলী সুকদেব বিশ্বাস, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাজাহান তালুকদার, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার, হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুর রহমান সিকদার, ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ কুতুব উদ্দিন সহ সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি ও কমিটির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন নির্বাচন পরবর্তী ব্যক্তি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্ত।
সমন্বয়ে ও আইন শৃঙ্খলা সভার সভাপতি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলতাফ মাহমুদ দীপু শিকদার তার বক্তব্যে বলেন উন্নয়নের স্বার্থে সকলের সমন্বয়ের বিকল্প নেই ।
এছাড়াও সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন যদি কেউ আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চেষ্টা করে সে যেই হোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিলম্ব হবেনা।