ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে বাংলাদেশী ফুড বিভিন্ন দেশের ছাত্রছাত্রীদের মাঝে পরিচিত করতে
প্রতি বছরের ন্যায় বাংলাদেশী খাবারের সমাহার নিয়ে ফুড ফেষ্টিভ্যাল আয়োজন করা হয়। রোমের তিব্বুতিনা বাংলাদেশী মালিকানাধীন মাদানী স্কুল এন্ড কলেজের আয়োজনে এই ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। বাংলাদেশী বিভিন্ন পিঠা ,সুস্বাদু খাবার সহ রকমারী খাবার ছাত্রছাত্রীদের মাঝে বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদানী স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ইকরাম ফরাজী
ভাইস প্রিন্সিপাল রেখা স্যান্নাল,
হেড অব এ্যাডমিনস্ট্রেশন শেখ সাকিল হোসেন,
এ্যাডমিনিস্ট্রেশন কৃষান্তী গোনরত্ন
ও তাহমিনা সুলতানা সহ অভিভাবক বৃন্দ।