• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় নিহত-১ ব্যবসায়ী, আহত-৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৮, ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ণ
বরগুনায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় নিহত-১ ব্যবসায়ী, আহত-৪

বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার ঢাকা কুয়াকাটা রোডে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় নিহত -১ আহত-৪ জন।

(২৮ জুন)শুক্রবার সকাল ৬ টায় আমতলী উপজেলার৷ মহিশকাটা বাজার সংলগ্ন সড়কে মোটরসাইকেল ও ঢাকা থেকে ছেড়ে আসা হিমেল পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটর সাইকেলে থাকা পটুয়াখালীর পুর্ব হেতালীয়া বাধঘাট এলাকার ইউপি সদস্য শহিদুল ইসলাম খানের মেজ ভাই বিশিষ্ট হোটেল ও মাছের আড়ৎ ব্যবসায়ী মঞ্জু খান গুরুতর আহত হলে আমতলী ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল নেওয়ার পথে মধ্যে মঞ্জু খানের মৃত্যু হয়। সাথে থাকা আরো একজন গুরুত্বর আহত হলে তাকে ভর্তি করা হয়। অপরদিকে একই সড়কে আমতলীর ঘটখালী এলাকায় বাস, ট্রাক মুখোমুখি সংঘর্ষেরর ঘটনায় ২ জন গুরুতর আহত হয় । তাদেরকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সড়ক দুর্ঘটনার তথ্য পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এতে বেশ কয়েকজন গুরুতর হতে হয়েছে। ট্রাক ও বাস খাদে পড়ে আছে।