• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে অবৈধ ৪টি গাঁজা গাছ ও গাঁজা সহ এক যুবতী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৮, ২০২৪, ১৩:৩১ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে অবৈধ ৪টি গাঁজা গাছ ও গাঁজা সহ এক যুবতী আটক

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়ন থেকে ৩ ফুট উচ্চতার ৪টি অবৈধ গাঁজা গাছ ও ৫০ গ্রাম গাঁজা সহ রেহানা বেগম (৩০) নামে এক যুবতীকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম এর তত্ত্বাবধায়নে বোরহানউদ্দিন থানার এসআই মোঃ মনির হোসেন এর নেতৃত্বে এসআই সিজার হোসেন সহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জুন বৃহস্পতিবার রাতে বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের মধ্যমধলি ৭ নং ওয়ার্ড এলাকা থেকে ৪ টি গাঁজা গাছ এবং ৫০ গ্রাম গাঁজা সহ এক যুবতীকে আটক করা হয় এবং তার স্বামী নাহিদ পালিয়ে গেলে তাকেও মামলার আসামি করা হয়।
এবিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির বিপিএম বলেন,৪ টি গাঁজা গাছ ও ৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাজাসহ এক যুবতীকে আটক করে শুক্রবার মামলার মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছে।