মোবারক হোসেন রুবেল,
ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে সোমবার বেলা একটার দিকে উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্নাকে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। বিদায়ী কৃষি কর্মকর্তা এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কামরুল হাসানের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো.সামছুল আলম, সংগঠনটির ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি সাকের হোসেন সাগর, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,উপসহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত বিদায়ী কৃষি কর্মকর্তাকে ক্রেস্ট ও উপহার সামগ্রী দেওয়া হয়।#