ইতালি প্রতিনিধিঃ
প্রবাসীদের রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতি তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ কারনে প্রবাসী ও তার পরিবারের পাশে প্রবাসী বান্ধব সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের পাশে সব সময় রয়েছে।
ইতালির রোম সফরত ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় সংসদীয় কমিটির সদস্য আশ্রাফুন নেছা এমপি ইতালি আওয়ামী লীগের দেওয় এক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। সোমবার রোমের একট হল রুমে আয়োজিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ। যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ সুমনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন সহ সভাপতি দ্বীন মোহাম্মদ দিনু,অনুপ কুমার,যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ বাবু,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম,শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তারা মিয়া সহ আরো অনেকে। এ সময় ইতালি আওয়ামী লীগ,রোম মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ,ফ্রেন্ডস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথিকে ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।