• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ইজিবাইকের চাপায় নির্মাণ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২, ২০২৪, ১৫:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যাটারী চালিত ইজিবাইকের চাপায় গোলাম রসূল ফকির (২০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (০২ জুলাই) সন্ধ্যায় রাধাগঞ্জ-ভূতেরবাড়ী সড়কের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ডগলাসের কাছে এ দূর্ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নির্মাণ শ্রমিক গোলাম রসূল ফকির গোপালগঞ্জ সদর উপজেলা কাজুলিয়া গ্রামের বেলায়েত ফকিরের ছেলে।

ওসি মো. ফিরোজ আলম জানান, একটি ব্যাটারী চালিত ইজিবাইকে নির্মাণ সমাগ্রী নিয়ে ভূতেরবাড়ী থেকে রাধাগঞ্জ যাচ্ছিলেন নির্মাণ শ্রমিক গোলাম রসূল ফকির। এসময় ইজিবাইকটি রাধাগঞ্জ-ভূতেরবাড়ী সড়কের রাধাগঞ্জ ডগলাসের কাছে পৌঁছালে নিচে পড়ে গিয়ে ইজিবাইকের চাপায় ঘটনাস্থলে নিহত হন গোলাম রসূল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #