• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় সিঁধ কেটে চুরি করার সময় গৃহবধূকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৫, ২০২৪, ১৩:২৪ অপরাহ্ণ
বরগুনায় সিঁধ কেটে চুরি করার সময় গৃহবধূকে কুপিয়ে জখম

বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনার সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের পুরাকাটা গ্রামের দুটি বাড়িতে সিধ কেটে চুরির ঘটনা ঘটে।

বৃহস্পতিবার গভীর রাতে প্রথমে ৮ নম্বর ওয়ার্ডের সাংবাদিক সোহাগ হাওলাদার এর বাড়িতে সিঁধ কেটে ঘরে ঢুকে চুরির চেষ্টা চালায়। সোহাগ হাওলাদারের মা ও বড় ভাবী টের পেয়ে ‘কে কে বলে চিৎকার করে উঠলে চোর দরজা খুলে পালিয়ে যায়। এর পর চোর একই ওয়ার্ডের মৃধা বাড়ির শাহিন মৃধার ঘরে সিঁধ কেটে ঢুকলে গৃহবধূ ফাতিমা (২৭) টের পায়। ফাতেম কে কে বলে চিৎকার করে উঠলে চোর তাকে এলোপাথারিভাবে কুপিয়ে জখম করে এবং মেরে ফেলার হুমকি দেয়। এরপর চোর টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকা ফাতেমা ডাক-চিৎকার শুনে তার মেজোভাবী হেনা বেগম ছুটে আসে। তাদের চিৎকারে আশে পাশের বাড়ির লোকজন ছুটে এসে ফাতেমাকে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

আহত ফাতিমার মেজোভাবী হেনা বলেন, ফাতিমার ডাক-চিৎকার শুনে ছুটে এসে দেখতে পাই, ফাতেমা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। দেখে ডাক-চিৎকার করলে

প্রতিবেশীরা এসে হাসপাতালে নিয়ে যায়। এবিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

এবিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।