• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদী ব্লাডডোনার্স ক্লাব এর পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১১, ২০২৪, ১২:৪৫ অপরাহ্ণ
গৌরনদী ব্লাডডোনার্স  ক্লাব এর পক্ষ থেকে বৃক্ষরোপণ   কর্মসূচি পালিত।

আহাদ তালুকদার আগৈলঝাড়া বরিশাল

দেশের বায়ু দেশের মাটি
গাছ লাগিয়ে করব খাঁটি এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির অভিযান হাতে নিয়েছে গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাব gbdc।
তারই ধারাবাহিকতায় আজকে টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আঙিনায় ২০ টি ও টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় আঙিনায় ২০ টি এছাড়াও অন্যান্য সর্বমোট আজকে ৬০ টি বৃক্ষরোপণ করেছে সংগঠনটি। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি অভিযানে উপস্থিত ছিলেন। স্ব স্বা স্কুলের প্রধান শিক্ষক মহোদয়গণ ও ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা কাজী সুজন সভাপতি তানভীর আহমেদ শাকিল, সাংগঠনিক সম্পাদক সানাউল ও অন্যান্য সদস্য বৃন্দ। বর্তমান বিশ্বের পরিবর্তনের লক্ষ্যে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি বাস্তবায়ন জরুরী। তাই প্রত্যেকের উচিত দুটি করে বৃক্ষরোপণ করা। তারাই ধারাবাহিকতায় গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাব GBDC সংগঠনটি রক্তদান কর্মসূচির পাশাপাশি সামাজিক ও দেশ উন্নয়নমূলক অংশগ্রহণ করে।
তাদের টার্গেট ৫হাজার বৃক্ষরোপন করা। তাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি সামনের দিকে এগিয়ে নিতে চায় । তাই সকলের প্রতি আহ্বান থাকবে সবাই তাদের এই কর্মসূচিকে সাপোর্ট দিবেন আমাদের সাথে এবং পাশে থাকবেন।