• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রীয় যুবলীগ নেতার ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৩, ২০২৪, ১৩:৪৮ অপরাহ্ণ
কেন্দ্রীয় যুবলীগ নেতার ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগের আলাদা দুজন নারীর সাথে দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।


শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দুটি ব্যাপকভাবে ভাইরাল হয়।

ছবিতে দেখা যায় কোন এক রেস্টুরেন্টে কেন্দ্রীয় যুবলীগ নেতা শামীম আল সাইফুল সোহাগের হাতে হাত রেখে তার সাথে গা মিশিয়ে অন্তরঙ্গ ভাবে বসে আছেন সনাতন ধর্মালম্বী এক মহিলা। অপর এক ছবিতে দেখা যায় বন্ধ রুমে মাক্স পড়া আবস্থায় সেলফি নিচ্ছেন এক নারী। অথচ এরা কেউই তার কোন ঘনিষ্ঠ আত্মীয় নয় বলে নিয়ে জানা যায়।

এই ছবি গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পড়েই নিন্দার ঝড় বয়ে যাচ্ছে ফেইসবুকে। যুবলীগ নেতার এমন কর্মকাণ্ডে অনেকেই ছবি পোস্ট করে করছেন বিরূপ মন্তব্য।

শুক্রবার সকাল থেকেই কয়েকশত পোস্ট দেখা যায় ফেইসবুকে। যুবলীগ নেতার এমন কর্মকাণ্ডে কেউ কেউ তাকে দল থেকে অব্যহতিরও দাবি জানান।

কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ সিকদার বলেন এটি অত্যন্ত লজ্জার বিষয়।তার এহন কর্মকাণ্ডের তিব্র নিন্দা জানাই।

কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার বলেন,কেন্দ্রীয় যুবলীগ নেতা ও কলাপাড়ার সন্তান শামীম আল সাইফুল ইসলাম সোহাগের ছবি দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে তারা হতবাক হয়েছে এবং পুরো আওয়ামীলীগ পরিবার লজ্জিত তার এই কর্মকাণ্ডে।

এ বিষয়ে শামীম আল সাইফুল সোহাগের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।