• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালকে লকডাউন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১২, ২০২০, ১৩:২৭ অপরাহ্ণ
বরিশালকে লকডাউন ঘোষণা

-ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বরিশালে প্রথমবারের মতো দু’জনার শরীরে করোনা ধরা পড়েছে।

১১ এপ্রিল শনিবার এই দুই রোগীরই নমুনা সংগ্রহ করা হয় এবং আজ ১২ এপ্রিল টেস্ট রিপোর্ট দেয়া হয়।

দুজনেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন।

এ ঘটনার পর বরিশাল জেলাকে লকডাউন ঘোষণা করেছেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বরিশালকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় ‘করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান স্বাÿরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ (২০১৮ সনের ৬১নং আইন) এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথে অন্য কোন জেলা থেকে কাউকে বরিশাল জেলায় প্রবেশ করতে দেয়া হবে না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলায় যাতায়াতের ÿেত্রেও একই নিষেধাজ্ঞা থাকবে।

এসময় জরুরী পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং সেবা, মোবাইল ব্যাংকিং, ঔষধ শিল্প সংশিøষ্ট যানবাহন ও কর্মীরা চলাচল করতে পারবে।

এছাড়াও সরকার কর্তৃক ঘোষিত অন্যান্য জরুরী পরিসেবাও চলাচল করতে পারবে। এই আইন পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।