• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৬, ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরান হক টুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার ফকিরকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, নাশকতা ঠেকাতে সারা দেশের মত গোপালগঞ্জে অভিযান চালানো হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই এলাকা থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরান হক টুয়েলকে গ্রেফতার করা হয়।
ওসি আরো জানান, গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে। #