রিয়াজ শরীফ,বাকেরগঞ্জ :
বরিশালের বাকেরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্যযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকাল ১১ টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, পৌর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল (অবঃ) আলহাজ্ব আবদুল হাফিজ মল্লিক এমপি, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস-চেয়ারম্যান জাহানারা বেগম।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খান, প্রধান শিক্ষক আবু জাফর আহম্মেদ,
আলোচনা সভা শেষে মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।