• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ শেখ হাসিনার পদত্যাগের গোপালগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৫, ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ শেখ হাসিনার পদত্যাগের গোপালগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ শেখ হাসিনার পদত্যাগের আনন্দ মিছিল করেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

আজ সোমবার বিকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপির কায্যালয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। আনন্দ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। এ মিছিলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি নেতা আহাজ্জাদ হোসেন খিপু মিয়া, হাফিজুর রহমান মোরাদ বক্তব্য রাখেন। এসময় তারা বলেন, সৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। এতে সাধারণ মানুষ মুক্তি পেয়েছে। সকল হত্যার বিচার করার দাবী জানান তারা। #