• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে আওয়ামী লীগের লাঠি মিছিল, গুজবে আতংকিত জেলাবাসী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৬, ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে আওয়ামী লীগের লাঠি মিছিল, গুজবে আতংকিত জেলাবাসী

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ও দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জ। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ও দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে লাঠি মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা।

এদিকে জেলার বিভিন্ন স্থানে হামলা হচ্ছে এমন গুজবে আতংকিত হয়ে পড়েছে জেলাবাসী। ভয়ে কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। অাতংক ও উতকন্ঠায় দিন কাটছে শহরবাসীর। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ও দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে লাঠি মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মিরা।

আজ মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একটি বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মিরা। বিক্ষোভ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম বক্তব্য রাখেন। এসময় তিনি, যে কোন পরিস্থিতি সাহসের সাথে মোকাবেলা করার জন্য নেতাকর্মীসহ জেলাবাসীকে প্রস্তুত থাকার আহবান জানান।

এদিকে, সকাল থেকেই আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জ জেলা শহরের রাস্তা ছিল ফাকা। বিভিন্ন স্থানে হামলা-ভাংচুর হচ্ছে এমন গুজব ভাসে জেলা জুড়ে। কোটা বিরোধী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে বিএনপি-জামাত এক হয়ে গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থাপনায় হামলা চালাবে-এমন গুজব ছড়িয়ে পড়ে শহর জুড়ে। এতে আতংকিত হয়ে পড়ে জেলাবাসী। মুহুর্তের মধ্যেই অফিস আদালত, ব্যাংক-বীমা, ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। অাতংক ও উতকন্ঠায় দিন কাটছে জেলাবাসীর। শান্ত গোপালগঞ্জ অশান্ত করতেই কৌশলে এ গুজব ছড়িয়ে দেয়া হয়। #