• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার পদত্যাগে গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপির বিজয়োল্লাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৬, ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ণ
শেখ হাসিনার পদত্যাগে গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপির বিজয়োল্লাস

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : শেখ হাসিনা পদত্যাগে গোপালগঞ্জের কাশিয়ানীতে বিজয়োল্লাস ও সমাবেশ করেছে বিএনপি, ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার দুপুরে মিছিল সহকারে উপজেলা শহীদ মিনার চত্বরে এসে জড়ো হন নেতাকর্মীরা। পরে সেখানে স্লোগানের সাথে বিজয় উল্লাস করেন। পরে শহীদ মিনার প্রাঙ্গণে আনন্দ সমাবেশ করে নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোস্তফা মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ সমাবেশ উপজেলা বিএনপির সহসভাপতি হাসানুজ্জামান মিল্টন, সফিকুল ইসলাম সফি, সাধারণ সম্পাদক শেখ সেলিমুজ্জামান সেলিম, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মতিউর রহমান রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরিফ টিটো, যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল বক্তব্য রাখেন। #