মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন পূর্ব শত্রুতার জের ধরে বিএনপির সাধারন সম্পাদক নিজামুল হক নয়ন জোমাদ্দারকে(৫৫) উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি কাজী সাখাওয়াত হোসেন রুবেল এর নির্দেশে জব্বার শেখ, রাজ্জাক শেখ ও গফফার শেখের নেতৃত্বে ৮/৮/২০২৪ ইং তারিখ রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার একটি হাত ও গোপনাঙ্গ বিচ্ছিন্ন করে দেয়।এছাড়াও তার শরীরের বিভিন্ন অঙ্গ কুপিয়ে যখম করেন বলে অভিযোগ করেন তার পরিবার। আহত নয়ন জোমাদ্দারকে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। এব্যাপারে কাজী সাখাওত হোসেন রুবেল মুঠোফোনে জানতে চাইলে তিনি কিছু জানেননা ফোন বন্ধ করে দেয়।