• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১১, ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ণ
সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : চলমান সময়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত সংগ্রামী সনাতনী সমাজের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।

আজ রবিবার উপজেলার ভাঙ্গারহাটের চৌরাস্তা থেকে তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়কের দু’পাশে দাঁড়িয়ে হাতে হাত ধরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে সনাতন ধর্মের হাজার হাজার নারী পুরুষ বিভিন্ন ধরণের ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসুচি শেষে উপস্থিত নারী পুরুষ মিছিল সহকারে তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

এডভোকেট নিখিল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সাবেক যুগ্ম সচিব ড. সমীর কুমার বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেব দুলাল বসু পল্টু, সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, প্রতিনিয়ন দেশে হিন্দুদের উপর অত্যাচার, নিয্যাতন চলে আসেছে। হিন্দুদের বাড়ীঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির ভাংচুর করে লুটপাট করা হচ্ছে। কিন্তু এর কোন বিচার হচ্ছে না। আমার এসব ঘটনার দ্রুত বিচারের দাবি জানাই। #