মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পূর্ববর্তী ও পরিবর্তী সময়ে সারাদেশে দুর্বৃত্তদের হামলায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে ভোলা জেলা পুলিশ।
রবিবার (১১আগস্ট) রাত ৯ টায় বৈদ্যুতিক আলো বন্ধ করে ভোলা জেলা পুলিশ লাইন্স জুড়ে জাতীয় সংগীতের মাধ্যমে মোমবাতি প্রজ্জ্বলন ও মৌন মিছিল করেন পুলিশ সদস্যরা।
এ সময় উপস্থিত ভোলা জেলা পুলিশের একাধিক পুলিশ কর্মকর্তা বলেন,”সারাদেশে সন্ত্রাসীরা নির্মম নির্যাতন করে অসংখ্য পুলিশ সদস্যদের হত্যা করেছে। এই হত্যাকান্ডের কারনে পরিবারের একমাত্র উপার্জনাক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়েছে।
দেশ ও জনগণের জান-মালের নিরাপত্তা দিতে গিয়ে পুলিশ সদস্যরা নিহত হয়েছেন।পাশাপাশি এই হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানানো হয় এই কর্মসূচির মাধ্যমে।
তারা আরো বলেন, বর্তমান সরকারের কাছে আমরা ১১ দফা দাবি করেছি এর বাস্তবায়নচাচ্ছি, মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই, কোন রাজনৈতিক ব্যক্তির শৃংখলে আবদ্ধ না হয় স্বাধীনভাবে পুলিশকে কাজ করার দায়িত্ব দিতে হবে বলে জানা পুলিশ কর্মকর্তারা।