• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে নিখোঁজের পর দুই শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে নিখোঁজের পর দুই শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কাশিয়ানীতে পৃথক স্থান থেকে নিখোঁজের পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার রাতে উপজেলার সাফলীডাঙ্গা গজারিয়াপাড়া গ্রামের একটি বালুর মাঠের কাশবন ও দুপুরে ফুকরা ইউনিয়নের তারাইল গ্রামের একটি পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

কাশিয়্নী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই দুই শিশু হলো, কাশিয়ানী উপজেলার সাফলীডাঙ্গা গজারিয়াপাড়া গ্রামের তাপস টিকাদার ছেলে অপূর্ব টিকাদার (৪) ও একই উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল গ্রামের সচীন বিশ্বাসের ছেলে অর্ণব বিশ্বাস (১৬ দিন)

ওসি মোঃ জিল্লুর রহমান জানান, আজ বৃহস্পতিবার বিকালে তাপস টিকাদারের ৪ বছরের ছেলে অপূর্ব টিকাদার ঘর থেকে নিখোঁজ হন। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও ওই শিশুটিকে পাওয়া যায়নি। রাত ১০ টার দিকে ওই গ্রামের একটি বালুর মাঠের কাশ বনে শিশু অপূর্বর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

অপরদিকে, বুধবার দুপুরে মা মাধুরী বিশ্বাস ১৬ দিন বসয়ী শিশু অর্ণব বিশ্বাসকে ঘরে ঘুমিয়ে পড়িয়ে রেখে টিউবওয়েলে গোসল করতে যান। পরে ঘরে এসে দেখেন শিশু অর্ণব নেই। অনেক খোঁজাখুঁজি করে কোথাও সন্ধান না পেলেও সন্ধ্যায় শিশুর বাবা সচীন বিশ্বাসের মুঠোফোনে অজ্ঞাতনামা একটি নম্বর থেকে কল করে শিশুকে ফিরে পেতে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে ওই নম্বরে ১০ হাজার টাকা বিকাশ করলেও শিশুকে ফিরে না পেয়ে ওইদিন বিকেলে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পরে আজ বৃহস্পতিবার উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল গ্রামের একটি পুকুরে শিশু অর্ণবের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য ওই দুই শিশুর মরদেহ গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। #