• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে দোয়া ও মিলাদ মহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৪, ১২:০১ অপরাহ্ণ
খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে দোয়া ও মিলাদ মহফিল

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে দোয়া ও মিলাদ মহফিল করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠন।

আজ শুক্রবার দুপুরে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ দোয়া ও মিলাদ মাহফিলে দেশ ও জাতি মঙ্গল এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন আল হেরা সামছুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা মুফতি মো. সাজ্জাদ হোসেন। এতে জেলা বিএনপি ও অঙ্গসংঠনের অন্তত পাঁচ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিল। পরে নেতাকর্মীরা এতে অপরকে মিষ্টি খাইয়ে খালেদা জিয়ার জন্মদিন পালন করেন।

এ মিলাদ ও দোয়া মাহফিলে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. কে এম বাবর, এ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, এ্যাডভোকেট মো. এম এ সেলিম, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকাদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাচিবুর রহমান, সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, বিএনপি নেতা চৌধুরী মনজুরুল ইসলাম, জিয়াউল কবীর বিপ্লব, জেলা যুব দলের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্র দলের সভাপতি মো. মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, শ্রমিক দলের যুগ্ম আহবায়ক জামিল রেজভী প্রমূখ উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা এ্যাডভোকের তৌফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন গোপালগঞ্জে আমাদের রাজনৈতিক কোন সভা সমাবেশ করতে দেওয়া হয়নি। গত ৫ আগস্ট স্বৈরচারি শেখ হাসিনার পতনের পর গোপালগঞ্জের বিএনপি আবার ঘুরে দাড়িয়েছে।

বাংলাদেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আজ জম্মদিন। দীর্ঘদিন সৈরচারি সরকার তাকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রাখে। বাংলাদেশের সকল গনতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন। তিনি ছিলেন বাংলাদেশের তিন বারের সফল প্রধানমন্ত্রী৷ আমরা আমাদের নেত্রীর শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় আমরা এ আয়োজন করেছি। নেতা কর্মীরা আশাবাদী তিনি সুস্থ হয়ে অচিরে আমাদের মাঝে ফিরে এসে দেশর উন্নয়নের নেতৃত্ব দেবেন।

জেলা যুব দলের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন লিপটন বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার পতনে দেশের গণতন্ত্র মুক্তি পেয়েছে। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারো ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনা করবেন। তারেক রহমান দেশে ফিরে গণমানুষের কান্ডারী হবেন। #