• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুখে মাস্ক পরে ডাকাতি : গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২০, ০৫:৪০ পূর্বাহ্ণ
মুখে মাস্ক পরে ডাকাতি : গ্রেফতার ৫

রাজধানীর মোহাম্মদপুরের বিল্লাল ফার্মা ও খিলগাঁওয়ের লাজ ফার্মায় ডাকাতির ঘটনায় পাঁচ পেশাদার ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

গ্রেফতাকৃতরা হলেন, দলের মূলহোতা সোহেল (৩৬), সোহরাব (৩০), নেওয়াজ (২২), শাহীন (২৫) ও রাজু (২৫)।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়- ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, চাপাতি, দা ও লোহার রড এবং নগদ ৫ হাজার।

গোয়েন্দা পশ্চিম বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহদাত সোমা ও মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিছউদ্দিনের নেতৃত্বের পৃথক অভিযানে রোববার (১২ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গত ১ এপ্রিল রাত আনুমানিক পৌনে ১টার দিকে মোহাম্মদপুরের কলেজগেটের বিল্লাহ ফার্মা ও ৫ এপ্রিল খিলগাঁওয়ের লাজ ফার্মায় একই স্টাইলে ডাকাতির ঘটনা ঘটে।

তারা প্রথমে একটি পিকআপ করে মুখে মাস্ক ও গামছা পেঁচিয়ে আসে।

ফার্মেসি গিয়ে চাপাতি, দা ও লোহার রডের ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ও ল্যাপটপ নিয়ে যায়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা হয়।

থানা পুলিশের পাশাপাশি তাদের নেতৃত্বে গোয়েন্দা পশ্চিম বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম ও পল্লবী জোনাল টিম মামলা দুটির ছায়া তদন্ত শুরু করে।

আদালতে সোপর্দ করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।