মোবারক হোসেন রুবেল,
ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিযনের জলুষা গ্রামের বাসিন্দা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত পোশাক কারখানার শ্রমিক মো.আয়াতুল্লাহর (২০) পরিবারকে নগদ ১০হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে নিহতের কবর জিয়ারত শেষে মধ্যনগর থানা পুলিশের পক্ষ থেকে নিহতের বাবা কৃষক সিরাজুল ইসলামের কাছে এই টাকা তুলে দেন মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন। সেখানে থাকা গ্রামবাসী মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার ( ইউএনও) অতীশ দর্শী চাকমার কাছে গ্রামের কবরস্থানটিতে বাউন্ডারি দেয়াল নির্মাণ ও সোলার প্যানেল স্থাপনের দাবি জানালে তিনি তা বাস্তবায়ন করার আশ্বাস দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আতিক ফারুকি,আবুল বাশার, নিহতের বড় ভাই সোহাগ মিয়া প্রমুখ। মো. আয়াতুল্লাহ (২০) গত ৫আগস্ট বিকেলে গাজীপুরের সফিপুর আনসার একাডেমির সামনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণমিছিলে অংশ নিয়ে তিনি মারা যান। গত ১৬আগস্ট ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে তাঁর লাশ বুঝে পায় পরিবার।১৭আগস্ট রাত আড়াইটার নিজ গ্রামের কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।#