মোবারক হোসেন রুবেল,
ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সঙ্গে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে স্বাস্থ্যসেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের মা ও শিশু স্বাস্থ্য সেবা উন্নয়ন প্রকল্প এই সভার আয়োজন করে। এতে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি,পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, ইউপি সদস্যসহ ৪৪ জন অংশ নেয়। মা ও শিশু স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা সুব্রত চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবীর সরকার। বক্তব্য দেন স্বাস্থ্য সহকারী মুজাহিদ মিয়া,পরিবার কল্যাণ পরিদর্শক সাজল আমিন, পরিবার কল্যাণ সহকারী রুনা বেগম, সিএইচসিপি মুহিবুর রহমান, ফাতেমাতু জ্জোহরা, সাংবাদিক সালেহ আহমদ, সেলিম আহম্মেদ, ফারুক আহমেদ প্রমুখ।#