• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে আলাদা সড়ক দূর্ঘটনায় এক যুবকসহ দুইজন নিহত, আহত-৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে আলাদা সড়ক দূর্ঘটনায় এক যুবকসহ দুইজন নিহত, আহত-৫

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আলাদা সড়ক দূর্ঘটনায় এক যুবকসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ৫ জন।

আজ শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া ও বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে চেচানিয়াকান্দি এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. আনিচুর রহমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, গোপালগঞ্জ জেলা শহরের সুশান্ত বনিকের ছেলে সুদীপ্ত বনিক (১৮)। তবে নিহত তবে নিহত চালকের নাম পরিচয় পাওয়া যায়নি।

ওসি মো. আনিচুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস খুলনায় যাচ্ছিল। এসময় বিপরিত দিক খুলনা থেকে আসা ঢাকাগামী খান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে মুচরে গেলে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক নিহত হন। এতে মাইক্রেবাসের অপর তিনযাত্রী এবং বাসের দুইযাত্রী আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও ফাসার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। মারাত্মক আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রায় এক ঘন্টা রাস্তায় যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে নিহত চালকের নাম পরিচয় পাওয়া যায়নি।

অপরদিকে, বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দিতে ভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুদিপ্ত বনিক নামে এক যুবক আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। #