• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মপাশায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৪, ১৩:১১ অপরাহ্ণ
ধর্মপাশায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোবারক হোসেন রুবেল,
ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের জামিয়াতু ইব্রাহিম মাদ্রাসায় সোমবার দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওইদিন সকাল ১০টার দিকে সম্মিলিত উলামা পরিষদ ধর্মপাশা উপজেলা এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মাওলানা আমিনুল ইসলাম। মাওলানা মুখলেছুর রহমান ও হাফেজ মাহমুদুল হাসান মজুমদারের সঞ্চালনে বক্তব্য দেন মুফতি হাবিবুর রহমান কাশেমি, মাওলানা মোজাম্মেল হক তালুকদার, মাওলানা ইসমাঈল হোসেন প্রমুখ। সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য নগদ অর্থ উত্তোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা এবং দেশের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।#

২৬.০৮.২০২৪