• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতন দেবে বশেমুরবিপ্রবি’র কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ণ
বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতন দেবে বশেমুরবিপ্রবি’র কর্মকর্তারা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বন্যার্ত মানুষদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

বশেমুরবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সহকারী জনসংযোগ কর্মকর্তা হারুন অর রশিদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আজ বুধবার সকাল ১১টায় বশেমুরবিপ্রবির অফিসার্স এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম হিরা ও সাধারণ সম্পাদক চৌধুরী মনিরুল হাসানের উপস্থিতিতে ৪র্থ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার সিদ্ধান্ত এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা অনুযায়ী দেশের বন্যা দুর্গত এলাকার মানুষদের সহযোগিতার জন্য এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা প্রদান করা হবে। #