বরিশাল ব্যুরো
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল মহানগর কমিটির আহ্বায়ক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ গণশিল্পী সংস্থা বরিশালের সভাপতি শান্তি দাস মঙ্গলবার সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন যাবত ক্লান ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। বুধবার সকালে বরিশাল মহা শ্বশানে তাঁকে সমাধীস্থ করা হয়। তাঁর মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শান্তি দাসের প্রয়ানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুলøাহ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শান্তি দাসের প্রয়ানে গভীর শোক জানিয়েছেন ছায়ানটের সাধারণ সম্পাদক খাইরুল আনাম শাকিল, কল্পনা আনাম প্রমুখ।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ গণশিল্পী সংস্থা কেন্দ্রীয় কমিটি গভীর শোক প্রকাশ করেছেন সভাপতি সুজেয় শ্যাম, সহ সভাপতি মিনা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদুর হাসান, মিতা হক, ঢাকা মহানগর কমিটির সভাপতি শামসুজ্জোহা, ঝিনাইদহ গণশিল্পী সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, তারিকুল ইসলাম, সুমন সিকদার, বাবলু, বরিশাল গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ পান্থ, অধ্যাপিকা দিপ্তী রানী ঘোষ, পঙ্কজ ঘোষ, খুলনা গণশিল্পী অধ্যাপক আশিশ কুমার মন্ডল, অধ্যাপিকা রমা রহমান, অধ্যাপক গৌতম কুন্ডু, মৃত্যুনজয় সরকার, শাহিন জামান পণ, রাজশাহী বিশ্ববিদ্যালয় গণশিল্পী আতিয়ার রহমান, টুটুল, শহিদুল, বাসুদেব (প্রাক্তন), নবি, লতা মনি, মুন, কালিগঞ্জ গণশিল্পী যোগেন বিশ্বাসসহ সকল আঞ্চচলিক শাখার নেতৃবৃন্দ।
শান্তি দাসের মৃত্যুকে গভীর শোক জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সভাপতি নজরুল হক নিলু, সাধারণ সম্পাদক শেখ টিপু সুলতান, গণফোরামের হিরন কুমার দাস মিঠু, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নজরুল সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রিপন গুহ, খেয়ালী গ্রæপ থিয়েটারের সভাপতি সৈয়দ গোলাম মাসুউদ বাবুল, সাধারণ সম্পাদক দেবাশিষ চক্রবর্তী, শব্দাবলীর সভাপতি সৈয়দ দুলালসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শান্তি দাসের আত্মার শান্তি কামনা করেছেন। ##