• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রীতি ম্যাচ খেলতে ভুটান গেলো জাতীয় ফুটবল দল।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ণ
প্রীতি ম্যাচ খেলতে ভুটান গেলো জাতীয় ফুটবল দল।

রিপোর্টার– এজাজ আল মাহমুদ সুজন

দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে গতকাল, ৩০ আগস্ট শুক্রবার , দুপুরে ভুটান রওনা হয়েছে জাতীয় ফুটবল দল।

আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর থিম্পুতে ম্যাচ দুটি খেলবে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। তিনি এই দলে নিয়েছেন সদ্য চ্যাম্পিয়ন হওয়া সাফ অনূর্ধ্ব-২০ দলের চার ফুটবলার মিরাজুল ইসলাম, চন্দন রায়, রাব্বি হোসেন রাহুল ও তপু বর্মনকে।