স্টাফ রিপোর্টার
ট্রাস্ট ইউনিভার্সিটি বরিশাল একাডেমিক কার্যক্রম শুরুর প্রথম থেকে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। করোনার মহাদুর্যোগ আরম্ভে ছাত্র-ছাত্রীদের অবিভাবকদের অর্থায়নের বিপর্যয় দেখা দেওয়ার কারণে ট্রাস্ট ইউনিভার্সিটি বরিশাল ৬ মাস (১ সেমিস্টার) বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের ফ্রি পড়ানোর সিদ্ধান্ত গ্রহন করে ও বাস্তবায়ন করে।
অত্র বিশ্ববিদ্যালয়ে গরীব এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য ২৫-১০০% পর্যন্ত টিউশন ফি ৪ বছরের জন্য মওকুফ করে যা এখনো চলমান আছে। ট্রাস্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দাবী করেছেন এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান।
তারই ধারাবাহিকতায় বর্তমানে ২০২৪ সালের আগষ্ট মাসের মহাপ্রয়নকারী বন্যার কারণে অত্র বিশ্ববিদ্যালয় তাদের পাশে দাড়ানোর জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করে। এই বন্যা কবলিত এলাকাসহ সমগ্র বাংলাদেশের সকল ছাত্র-ছাত্রীদের ৪ বছরের জন্য ৭৫% টিউশন ফি মওকুফ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

ট্রাস্ট ইউনিভার্সিটি বরিশাল প্রতিষ্ঠার শুরু থেকে আত্মমানবতার সেবায় নিয়োজিত আছে, আগামীতেও থাকবে ।