যশোর প্রতিনিধিঃ যশোর জেলার চৌগাছা উপজেলার উদ্যোগে দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের চৌগাছা আদর্শ শাখার সভাপতি হাঃ মেহেদী হাসানের সভাপতিত্বে ৭/৯/২৪ ইং শনিবার সকাল ১০ ঘটিটায় চৌগাছা কামিল মাদ্রাসার হলরুমে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের যশোর পশ্চিম জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, ‘আমরা পরাধীন ছিলাম। এবার দ্বিতীয়বারের মতো ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। স্বৈরাচারের আমলে মানুষ সত্যকে তুলে ধরতে পারে নাই, শাসক গোষ্ঠী টুঁটি চেপে ধরেছে। এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মানে সৎ,দক্ষ, দেশ প্রেমিক নাগরিক তৈরি করতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে।আমাদের পড়ার টেবিলে ফিরে আসতে।আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদ আদায় করতে হবে।বেশি বেশি ভালো কাজে আঞ্জাম দিতে হবে।নিজেকে খারাপ হতে বিরত রাখতে হবে অন্যদেরও খারাপ কাজ হতে বিরত থাকতে হবে।বড়দের সম্মান করতে হবে,ছোটদের স্নেহ করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌগাছা উপজেলা আমীর মাওঃ গোলাম মোরশেদ।
তার বক্তব্যে আজীবন শহিদ পরিবারের পাশে থাকার ঘোষণা দেন তিনি।
শিবিরের জীবান্ত শহীদ ইস্রাফিল ও রুহুল আমীন বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ইসলাম ও ন্যায় ভিত্তিক সুশাসনের বাংলাদেশ বিনির্মাণ, মানবতার সেবা ও দেশ পরিচালনায় যােগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ করা আমাদের একমাত্র লক্ষ্য।আমি ২০২৬ সালে পুলিশ অন্যায় ভাবে পায়ে গুলি করেছে আমার কোন দুঃখ নেই, মনে কোন ক্ষোভ নেই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে সুস্থ রাখুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক খালিদ ইবনে খলিল, প্রকাশনা সম্পাদক হাঃ তরিকুল ইসলাম, চৌগাছা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওঃ নুরুল ইসলামসহ ছাত্রশিবির ও জামায়াতে বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ।