স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ৯ কেজি গাঁজাসহ মাদক কারবারী দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার (০৯ সেপ্টেম্বর) রাতে কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) তুষার মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামের চুন্নু শেখের দুই ছেলে মানিক শেখ (৩৫) ও রতন শেখ (২০)।
উপপরিদর্শক তুষার মৃধা জানান, মাদক বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় ওই দুই সহোদরকে সন্দেহ হলে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা কার্টুন তল্লাশি করে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। #