• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে নৌকা শূন্য বাইচে দর্শক সমাগম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে নৌকা শূন্য বাইচে দর্শক সমাগম

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উপলক্ষে আবহমান গ্রাম বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও নিজস্বতা ধরে রাখতে ২৫০ বছরের ঐতিহ্যবাহী বাঘিয়ার বিলে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এবার যেন এক অন্য রকম নৌকা বাইচ।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হওয়ায় এবছর নৌকা বাইচ আসেনি তেমন একটা নৌকা। তাই ঐতিহ্য ধরে রাখতে সাদামাটাইভাবে অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগীতা।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত বাবুর খালে অনুষ্ঠিত এ বাইচে গোপালগঞ্জ জেলার প্রত্যন্ত গ্রামের কয়েকটি নৌকা অংশ নেয়। বিকাল থেকে কয়েকটি কঁচ হলেও তা সন্ধ্যার আগেই শেষ করে দেয়া হয়।

এদিকে, স্থানীয় লোকজনের বাঁধা উপেক্ষা করে দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছে নৌকা বাইচ দেখার জন্য। কালিগঞ্জ থেকে বুরুয়া বড় ব্রীজ পর্যন্ত খালের দু`পাড়ে ভীড় করে দর্শনার্থীরা। তবে নৌকা কম থাকায় বাইন দেখে মন ভরেনি দর্শনার্থীদের। নৌকাবাইচ উপলক্ষে খালের দুই পাড়ে বসা মেলা জমজমাট হলেও এবছর দোকান পাট ছিল কম। কয়েকটি খবারের দোকান বসে।

বাইচ দেখতে আসা সুস্মিতা বিশ্বাস বলেন, প্রতি বছর আমাদের এলাকায় জমজমাট নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। তবে এ বছর আওয়ামী লীগ সরবার পতনে পর কেমন একটা নৌকা আসেনি। ফলে এবার নৌকাবাইচ তার জৌলুসতা হারিয়েছে।

কালিগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি গৌরাঙ্গ বাড়ৈ বলেন, যুগ যুগ ধরে অনুষ্ঠিত হয়েছে আসছে ঐতিহ্যবাহী বিলবাঘীয়ার নৌকা বাইচ। এই নৌকা বাইচ প্রকৃতির নিয়মেই মিলিত হয়ে আসছে। এবছর রাজনৈতিক পরিস্থিতির কারণে নৌকা বাইচ আগের মত জমজমাট ভাবে অনুষ্ঠিত হয়নি।

কলাবাড়ী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট বিজন বিশ্বাস বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিলবাঘীয়ার নৌকা আড়াইশো বছরের ঐতিহ্য। আমরা সবাই মিলে এই উৎসবে অংশগ্রহণ করে আসছি। এ বছর কি কারণে নৌকা বাইচ হচ্ছে বিষয়টি আমার জানা নেই। #