• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ১৮৬জনকে বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ণ
স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ১৮৬জনকে বৃত্তি প্রদান

আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃ যশোর জেলা পরিষদ মিলনায়তন বিডি হলে জাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে যশোর স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ১৮৬ জন ছাত্র/ ছাত্রীদের বৃত্তি প্রদান করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. কাজী মোঃ বরকত আলী ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসানুল বারী সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিনুর রহমান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ, পিএলসি।তিনি বলেন,আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকল মেহমান ও অবিভাবকদেরকে। আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য।
যশোর স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  সাথে থাকার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।

উপস্থিত ছিলেন যশোর স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মোস্তফা কামাল।
উপস্থাপনায় ছিলেন- মোজাফফার এলাহী মামুন
এছাড়াও উপস্থিত ছিলেন যশোর স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টামন্ডলী, সাবেক পরিচালকবৃন্দ, সহকারী পরিচালকবৃন্দ, সদস্য সচিব এবং সহকারী সদস্য সচিববৃন্দ।