• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ দফা দাবীতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচী পালন করেছে গোপালগঞ্জের মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ণ
পাঁচ দফা দাবীতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচী পালন করেছে গোপালগঞ্জের মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : পাঁচ দফা দাবীতে প্রশাসনিক ভবনে তালা মেরে অধ্যক্ষকে অবরুদ্ধ, ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচী পালন করেছে গোপালগঞ্জের মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুরে মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের প্রশাসসিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় তারা সেখানে অবস্থান নিয়ে ৫ দফা দাবীতে বিভিন্ন শ্লোগান দেয়। পরে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মুল গেটে তালা মেরে অধ্যক্ষ ও শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। অবস্থান কর্মসূচী চলাকালে এতে বক্তব্য দেন শিক্ষার্থী মোঃ আশিকুর রহমান খান, মো. আবু সালেহ সিহাব, পাতা রায় বক্তব্য রাখনে। এসময় বক্তারা, পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে (১) নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধন এর মাধ্যমে ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত পদগুলোতে একক নিয়োগ এবং ডিপ্লোমাধারীদের ভর্তির যোগ্যতার সাথে চাকরিতে আবেদনের যোগ্যতা সামঞ্জস্য করণ, (২) কৃষির ন্যায় ১০ম গ্রেডে উপ-সহকারী মৎস্য কর্মকর্তা পদে ডিপ্লোমাধারীদের একক নিয়োগ নিশ্চিত করে মাঠ পর্যায়ে দ্রুত নিয়োগ দেয়া। (৩) মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে ডিপ্লোমাধারীদের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বিভিন্ন ইনস্টিটিউটে জুনিয়র ইন্সট্রাক্টর পদে নিয়োগের ব্যবস্থা করে চাকরির ক্ষেত্র সম্প্রসারিত করা, (৪) উচ্চ শিক্ষা সহজীকরণের মাধ্যমে সরকারিভাবে বা সরকারি সহায়তায় উক্ত বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগ দেয়া (৫) মৎস্য অধিদপ্তরের মাঠ পর্যায়ে শূন্য পদে দ্রুত নিয়োগ প্রদান করে মৎস্য সেক্টরের উন্নয়নকে গতিশীল করা।

আন্দোলনরত শিক্ষার্থী মো. আবু সালেহ সিহাব বলেন, বর্তমানে আমরা প্রতিষ্ঠানে এমন একটি পরিস্থিতিতে রয়েছি যে, আমরা মাছের নাম অনেক জানি, বইতে পড়েছি। এক’শটি মাছের নাম মুখে বললেও সর্বোচ্চ ১১টি মাছ চিনবো। আর চিনবোই বা কিভাবে আমাদের হাতে কলমে কোন শিক্ষা দেয়া হয় না। আমরা এখন শুধু পাঙ্গশ, ইলিশ মাছ চিনি তবে বিশির ভাগ মাছ চিনি না। আমরা এখনে আসছি কেন? আমাদের মা বাবা এখানে কেন পাঠিয়েছে?

আন্দোলনরত শিক্ষার্থী পাতা রায় বলেন, আমাদের ৫ দফা দাবী আদায়ে আমাদের আন্দোলন চলছে, চলবে। আমাদের দাবী না মানা পযর্ন্ত আমরা আন্দোলন থেকে সরবো না। আমরা এখানে ঠিকভাবে কিছু শিখতে পারছি না, চাকরী পাচ্ছি না। তাহলে আমারদের ৪টি বছর নষ্ট করে লাভ কি।

আন্দোলনরত শিক্ষার্থী মোঃ আশিকুর রহমান খান বলেন, আজ সন্ধ্যা থেকে আমরা অনশন কর্মসূচীর ঘোষনা দিয়েছি। আমাদের দাবী না মানা পযর্ন্ত আন্দোলন চালিয়ে যবো। আমাদের দাবী বিষয়ে অধ্যক্ষ এখনো উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়নি।

তবে গোপালগঞ্জের মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের অধ্যক্ষ মো, সাজদার রহমান বলেন, শিক্ষার্থীদের যে দাবী রয়েছে তা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরাও তাদের দাবীর সাথে সহমত পোষন করছি। তবে তারা আমাদের অবরুদ্ধ করে বিদ্যুত, পানি বন্ধ করে যে আন্দোলন করছে এটা ঠিক নয়। #