• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় মেঘনা নদী থেকে ভাসমান জেলের লাশ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ণ

হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে ভাসেছে এক জেলের লাশ। স্থানীয়দের সংবাদ পেয়ে হিজলা নৌ পুলিশ ভাসমান লাশ উদ্ধার করে ময়নার তদন্তের জন্য বরিশাল সেবাচীন এ প্রেরণ করেছে। 

জানা যায় উপজেলার বাউশিয়া গ্রামের মৃত্যু আক্তার হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার (১৬) ২২ সেপ্টেম্বর বিকাল সাড়ে পাঁচটার সময় মেহেন্দিগঞ্জ উপজেলার দাদপুর ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে মাছ শিকার করতে যায়।

জাল পাতা কে কেন্দ্র করে মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীর হাট থানাধীন জেলেদের সাথে সোহাগদের কথার কাটাকাটি একপর্যায়ে সংঘর্ষ হয়। তখন সোহাগ নদীতে পড়ে নিখোঁজ হয়। ২৩ সেপ্টেম্বর বিকাল তিনটার দিকে বাউশিয়া সংলগ্ন নদীতে এক যুবকের ভাসমান লাশ দেখে স্থানীয়রা নৌ পুলিশ হিজলা কে অভিহিত করে।

তখন নৌ পুলিশ ইনচার্জ ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে ভাসমান লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশ স্থানীয়রা সনাক্ত করে বলেন বাউসিয়া গ্রামের আক্তার হাওলাদার ছেলে সোহাগ।

নৌ পুলিশ ইনচার্জ ইন্সপেক্টর ওয়াহিদুজ্জামান জানান এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন, লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল সেবা-চিমে পূরণ করা হয়েছে।