বরিশাল ব্যুরো
করোনার বর্তমান পরিস্থিতিতে সরকারি নির্দেশনা কার্যকর করা ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল হুদার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নগরীর সাগরদী এলাকায় জনসমাগম করে সামাজিক দূরত্ব নিশ্চিত না করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে ব্যবসায়ি শওকতকে ৫ হাজার টাকা, সুজনকে ২ হাজার টাকা, আবু সুফিয়ানকে ১ হাজার টাকা, আব্দুল হককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া তিন আরোহিসহ মোটরসাইকেলে বিনা প্রয়োজনে ঘোরাঘুরির জন্য এক ভ‚য়া ফটোসাংবাদিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে রুপাতলী এলাকায় অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় আনোয়ার নামে এক ব্যক্তিকে ৩ হাজার টাকা ও হেমায়েত নামের এক ব্যক্তিকে ৫ শত টাকা জরিমানা করা হয়।##