• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন -ইউএনওকে স্মারক লিপি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৪, ১২:৪৪ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন -ইউএনওকে স্মারক লিপি।

মনির দেওয়ান মেহেন্দিগঞ্জঃ-
মেহেন্দিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষকদের গ্রেড বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১২ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানান উপজের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।অথচ স্নাতক সমমানের যোগ্যতায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, উপসহকারী কৃষি, পুলিশের এসআই থেকে শুরু করে অধিকাংশ সরকারি প্রতিষ্ঠান সেখানে একই যোগ্যতা সম্পন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে। শিক্ষকরা এই বৈষম্য দূর করার দাবি জানান। দ্রুত তাদের এই যৌক্তিক দাবি পূরণ না হলে আরও কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষক নেতারা।মানববন্ধন শেষে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেসার উদ্দিন এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।