যশোর জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) যশোর অঞ্চলের সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যশোরের জয়তি সোসাইটিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক সালাহউদ্দিন।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, ইসলামী ছাত্রশিবিরের প্রত্যেক দায়িত্বশীলকে জুলুমের অবসান করে ইনসাফ কায়েমের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রাজপথে সাহসী ভূমিকা রাখতে সর্বদা প্রস্তুত থাকতে হবে।
এ সময় তিনি আরোও বলেন, ছাত্রশিবিরের প্রত্যেকটি নেতাকর্মীকে নৈতিক প্রশিক্ষণ নিতে হবে। ক্যাম্পাসগুলোতে তরুণ ছাত্রসমাজকে মাদক–সন্ত্রাস থেকে দূরে রেখে ইসলামের সুমহান আদর্শের পরিচয় তুলে ধরতে হবে। পাশাপাশি ক্যাম্পাসগুলোতে শান্তি প্রতিষ্ঠায় প্রত্যেকটি জনশক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কেন্দ্রীয় সভাপতি তার বক্তব্যে আরোও বলেন, শিবিরের প্রত্যেক নেতাকর্মীকে তাকওয়াবান মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, পাশাপাশি সাধারণ মানুষকে ভালোবাসতে হবে এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে হবে। ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকে সকল জুলুম–বাধা আদর্শিক শক্তি দিয়ে প্রতিহত করেছে। দেশের যেকোনো সংকট ও ক্রান্তিকালে ছাত্রশিবির সর্বশক্তি দিয়ে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক ও যশোর অঞ্চলের পরিচালক সালাহ উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর সাংগঠনিক জেলার সাবেক সভাপতি অ্যাড.শফিকুল ইসলাম, অ্যাড. আজহারুল ইসলাম, অ্যাড.আব্দুর রহমান,এইচ এম শামীম, কে এম আশরাফুল ইসলামসহ অনেক নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা সভাপতি হাঃ মেহেদী হাসান, মাগুরা জেলা সভাপতি আশিক খান,যশোর জেলা পূর্বের সভাপতি রাকিব হাসান,যশোর শহর সেক্রেটারি আহম্মদ সামীম,পশ্চিম জেলা সেক্রেটারি ইসমাইল হোসেনসহ ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
উক্ত সাদস্য সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর পশ্চিম জেলার সভাপতি আব্দুল্লাহ আল মামুন।