স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আবদুল আউয়াল বলেন, সামনের নির্বাচন দূর্নীতি মুক্ত, কারচুপি মুক্ত নির্বাচন চাই। আমরা পিআর পদ্ধতির নির্বাচন চাই। নির্বাচনে কোন প্রার্থী থাকবে না শুধু মার্কা থাকবে, দল থাকবে। তাহলে নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তি ব্যবহার করতে পারবে না। ভোটারা মার্কায় ভোট দিবে, দলকে ভোট দিবে, সারা বাংলাদেশের ভোটের সংখ্যার শতকরার উপর সংসদে প্রতিনিধি নির্বাচন করবে দল।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ শহরের স্থানীয় পৌর পার্কের সামনে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ-বিএনপির কথা বলে লাভ নেই। কারন আওয়ামী লীগ-বিএনপির ইতিহাস আমাদের জানা আছে। যে জালেমশাহী সৃষ্টি হয়েছিল আমরা জনসভা করতে পারেনি। এতবড় শক্তিশালী সরকার বাতাসে উড়ে গেলো এটা কি মনে করেন কয়েকজন ছাত্রের আন্দোলনে গেছে। দুধের ছাত্র ছোট ছোট ছেলে মেয়ে এদের আন্দোলনে যায় নাই। আল্লাহর সৈন্যদ্বারা এই দেশ আবারো পুনরায় স্বাধীন হয়েছে। কাজেই এবার সুযোগ এসেছে, কেয়মত পযর্ন্ত এ রকম সুযোগ আসবে কিনা জানিনা। কাজেই এবার যদি আমরা ভূল করি, প্রতারকদের প্রতারনার খপ্পরে পরি তাহলে আমাদের ভাগ্যে সুখ হবে না। আসুন আমরা প্রতারকদের প্রতারনার খপ্পরে পড়বো না। আমরা ইসলাম ছাড়া আর কারো কথা শুনতে রাজি না।
নায়েবে আমির আরো বলেন, গোপালগঞ্জের শুধু থানায় থানায় নয়, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে অফিস করতে হবে। অফিস ছাড়া ইসলামী আন্দোলন হয় না। অফিস কেন্দ্রিক জনগনকে দাওয়াত দিয়ে, সাধারন মানুষকে দাওয়াত দিয়ে অফিসমুথী করতে হবে।
গোপালগঞ্জ সদর থানা শাখার আয়োজনে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ সদর থানা শাখার সভাপতি মাওলানা জসিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণ সমাবেশে মুফতি ইমরান হুসাইন, ইঞ্জিঃ মোঃ মারুফ শেখ বক্তব্য রাখেন। #