• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনের খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১৩:০৮ অপরাহ্ণ
সুন্দরবনের খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

সোহাগ হাওলাদার, বরগুনা:
নিখোঁজের একদিন পর সুন্দরবনের একটি খাল থেকে রিয়াজ মৃধা (৩৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন। সোমবার সকাল দশটার দিকে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

জানা যায়, বরগুনার তালতলী উপজেলার ঠংপাড়ার বাঁধঘাট বাজারের মো: জলিল মৃধার ছেলে রিয়াজ মৃধা ২ বছর পূর্বে সৌদিআরব গিয়ে দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে দুমাস পূর্বে দেশে ফেরত আসে। ধারদেনায়  জর্জড়িত রিয়াজ পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য স্ত্রী ও ছোট বোনকে ঢাকায় পাঠান গার্মেন্সে চাকুরীর জন্য। আর নিজে একজন পেশাদার মাছ শিকারির সাথে মাছ ধরার জন্য যান সুন্দরবনে। রবিবার সকাল এগারটার দিকে সুন্দর বনের খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হন রিয়াজ। দীর্ঘ সময় কেটে গেলেও ফিরছিলো না রিয়াজ। তার সাথের অন্যান্য লোকজন অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তারা ধারণা করছিলো হয়তো বাঘের শিকার হয়েছে রিয়াজ। সোমবার সকাল সাড়ে দশটার দিকে একই জায়গায় ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

এবিষয় মুঠোফোনে রিয়াজের চাচাত ভাই শামীম সিকদার জানান, সৌদি আরব গিয়ে সর্বস্ব হারিয়ে ভেঙে পড়েন রিয়াজ। রুমানা (৭) ও ইয়াসিন (৩) নামে দুটি শিশুসন্তানকে কীভাবে মানুষ করবে তা নিয়ে সে ভীষণ উৎকণ্ঠায় থাকতো সবসময়।