• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রশিবিরের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১, ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ণ
ছাত্রশিবিরের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান 

জেলা প্রতিনিধিঃ সোমবার ৩০ সেপ্টেম্বর দুপুর ২ ঘটিটায় সিরাত পাঠ প্রতিযোগিতা উপলক্ষে যশোরের ঝিকরগাছা নগর হাইস্কুলে এক কুইজ প্রতিযোগিতা আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিকরগাছা আদর্শ থানা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথি বলেন, আমরা সবাই ছাত্র আমাদের সময়ের মূল্য দিতে হবে। এখন জীবন গঠনের উত্তম সময়। সুতারাং আমাদের জীবন গঠনের টার্গেট নিয়ে লেখা পড়া করতে হবে। নদীর স্রোত ও সময় কারোর জন্য অপেক্ষা করে না।এজন্য আমাদের লেখা পড়ায় ভালো করতে হবে। বড়দের সম্মান ও ছোটদেন স্নেহ করতে হবে। আব্বু আম্মুর কাজে সহযোগিতা করতে হবে।আব্বু, আম্মু, শিক্ষকসহ সকল মুরব্বিদের সম্মান দিতে হবে। সকলকে ধর্ম যথাযথ পালন করতে হবে। বিশেষ করে আমরা মুসলিম আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। ইসলামি হুকুম আহকাম সঠিক ভাবে মেনে চলতে হবে।

কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন ঝিকরগাছা থানার সাবেক সভাপতি শিবির নেতা বিল্লাল হুসাইন।তিনি বলেন আমাদের লেখা পড়ার পাশাপাশি নৈতিকতা শিখতে হবে।আমাদের লেখা পড়া ভালো করতে হবে।আরো উপস্থিত ছিলেন থানা দপ্তর সম্পাদকসহ থানার বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিকরগাছা আদর্শ থানা সভাপতি জাহিদুল ইসলাম নোমানী।