• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় মোটরসাইকেল কেড়ে নিল’ যুবকের প্রাণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৪, ১৪:৪৯ অপরাহ্ণ
বরগুনায় মোটরসাইকেল কেড়ে নিল’ যুবকের প্রাণ

সোহাগ হাওলাদার, বরগুনাঃ
বরগুনায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে । গুরুতর আহত হয়েছে ২ জন।

রবিবার ( ৬ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ৪ নম্বর কেওড়া বুনিয়ার ঘটবাড়িয়া নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম বরগুনা সদর উপজেলার ৩নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের পূর্ব গুদিঘাটা গ্রামের মোঃ জাজাল চৌকিদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জাহিদুল বন্ধুকে সাথে নিয়ে মটরসাইকেলে ঘুরতে বের হলে এক পথচারীকে বাঁচাতে গিয়ে দূর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয় পথচারীসহ আরো দুইজন, স্হানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজন কে মৃত ঘোষণা করেন, সাথে থাকা আহত দুইজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এবিষয়ে বরগুনা সদর থানার অফিসার্স ইনচার্জ ( ওসি) দেওয়ান জগলুল হাসান, জানান  দুর্ঘটনায় শিকার আহত তিনজনকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় জাহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন,
অপর দুজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।