স্টাফ রিপোর্টার
নিষিদ্ধ ঘোষিত পলিথিন পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধের লক্ষ্যে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার আয়োজন করে পরিবেশ অধিদপ্তর।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে ও পরিবেশ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মোঃ রিয়াজ হোসেনসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, লঞ্চ মালিক, বাজার মালিক সমিতি, সেচ্ছাসেবী সংগঠন, বিএনসিসি, গালর্স গাইড, বিভিন্ন বিশ^বিদ্যালয়-কলেজের ছাত্রছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।