• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাহিলাড়া ডিগ্রি কলেজের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ণ
মাহিলাড়া ডিগ্রি কলেজের কমিটি গঠন

গৌরনদী প্রতিনিধি: বরিশালের উত্তর জনপদের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজের আগামী ছয়মাসের জন্য এডহক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধানশিক্ষক সর্বজন শ্রদ্ধেয় মোঃ ইসহাক আলী সরদারকে সভাপতি এবং স্থানীয় শিক্ষানুরাগী সরদার লুৎফর রহমানকে বিদ্যুৎসাহী সদস্য ও কলেজের অধ্যক্ষ সরিফুল কামালকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

এছাড়াও কমিটিতে সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল ওয়াহেদ ও কলেজের প্রভাষক বেলাল হোসেন সদস্য নির্বাচিত হয়েছেন। গত ৬ অক্টোবর বরিশাল শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।