• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে স্কুল শিক্ষার্থী ধর্ষণের চেষ্টার আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে স্কুল শিক্ষার্থী ধর্ষণের চেষ্টার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৯ বছরের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকন্যাকে ধর্ষণ চেষ্ঠার অভিযুক্ত আসামী সিরিয়াল ধর্ষক মনোতোষ মধুকে (২৪) গ্রেফতার করছে র্যাব-৬।

গোপালগঞ্জ সদর উপজেলার থানাধীন গান্ধিয়াশুর বাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

র্যাব-৬ জানায়, উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাখরপাড় গ্রামের নিয্যাতনের শিকার ওই শিশু মা ৩ বছর আগে মারা যায়। মা মারা যাবার পর বাবার সাথেই বসবাস করতো। গত শুক্রবার (৪ অক্টোবর) রাতে তার বাবা পাশ্ববর্তী চায়ের দোকানে গেলে ফাঁকা ঘরে একা পেয়ে একই গ্রামের মনোরঞ্জন মধুর ছেলে ইজিবাইক চালক মনোতোষ মধু মুখ চেপে ধরে ধর্ষনের চেষ্ঠা করে। এসময় শিশুটি অজ্ঞান হয়ে গেলে আসামি মনোতোষ ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

পরে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে গত রবিবার (৬ই অক্টোবর) চিকিৎসার জন্য প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মঙ্গলবার (৮ই অক্টোবর) ওই শিশু বাবা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

পরে আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াশুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ চেষ্টার মামলার পলাতক আসামী মনোতোষ মধুকে গ্রেফতার করে র্যাব-৬। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষণ চেষ্টার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীকে কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। #