• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় ইলিশ মাছ মজুদের দায়ে আড়ত সিলগালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ণ
দশমিনায় ইলিশ মাছ মজুদের দায়ে আড়ত সিলগালা

হাসান আল সাকিল মোল্লা দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনায় বিধিনিষেধ উপেক্ষা করে মা ইলিশ মজুদের দায়ে একটি মাছের আড়ত সিলগালা করা হয়েছে। রোববার রাতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর বাজারের জুয়েল হাওলাদার নামে এক আড়তদারের ব্যবসাপ্রতিষ্ঠানে ১০ কেজি জাটকা ও মা ইলিশ মজুদ পান। পরে, জাটকা ও মা ইলিশ মজুদের অভিযোগে ওই ব্যবসায়ীর আড়ত সিলগালা করা হয় এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, অভিযানের খবর পেয়ে আড়তদার জুয়েল হাওলাদার আগেই পালিয়ে যান।###