• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ণ
মেহেন্দিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।
” স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার মেহেন্দিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রেলি ও হাত ধোয়া কার্যক্রম চলে।
মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবস টি উপলক্ষে সকালে ইউএনও অফিসের সামনে থেকে র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো: নেছার উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডায়রিয়া ও পানিবাহিত নানা রোগ থেকে রক্ষা পেতে সেনিটেশন ব্যবস্থা ও সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান সহ সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ।বপরে সরকারী কর্মকর্তাদের নিয়ে হাত ধোয়ার কৌশল শেখানো হয়।