মো. হাসান আল-সাকিল মোল্লা দশমিনা (পটুয়াখালী) :
পটুয়াখালীর দশমিনায় বাজারে প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে। এরমধ্যে অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে একশ টাকার আশেপাশে।
এছাড়া কাঁচা মরিচ পেঁয়াজসহ বিভিন্ন ধরনের মাছ এবং বয়লার মুরগির ডিমের দাম আগের তুলনায় বেশি।
বিক্রেতারা জানান, বাজারে বর্তমানে চাহিদার তুলনায় সব সবজির সরবরাহ কম। এ কারণে দাম বেড়েছে।
হঠাৎ এ দাম বৃদ্ধির ফলে বিপাকে পড়েছেন ক্রেতারা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি করলা,শষা,পটোল,চিচিঙ্গা,কাঁকরোল,লাউ,লালশাক,মুলা ৮০ থেকে একশ টাকায় বিক্রি হচ্ছে।
বয়লার ডিম হালি ৫৫ টাকা ও হাঁসের ডিম ৭০ টাকা, গাজর ১৮০ টাকা, কাঁচা মরিচ ৪৪০ টাকা,আলু ৫৫- ৬০ টাকা, রসুন ২১০-২২০ টাকায়,পেঁয়াজ ১০০-১১০টাকায়,
মসুর ডাল ১০০-১৪০ টাকা।
এ বিষয় সবজি বিক্রেতারা
সবজির দাম বৃদ্ধির কারণ হিসেবে মনে করেন, বন্যা,প্রাকৃতিক দুর্যোগ ও সার এবং ওষুধের দামের ঊর্ধ্বগতি জন্য সবজির দাম বৃদ্ধি।
এ বিষয় এক ক্রেতা বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামে উর্ধ্বগতির কারণে ক্রেতারা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন।###