• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মপাশায় জাল জব্দ ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৪, ১৩:১২ অপরাহ্ণ

মোবারক হোসেন রুবেল,
ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কালীজানা বিল গ্রুপ জলমহালে দুই পাশের বাঁশের খুঁটি পুতে অবৈধভাবে মাছ শিকার করায় অভিযান চালিয়ে দুটি বড় জাল জব্দ ও ধন মিয়া (৪০) ও আবদুল করিম (৫৫) নামের দুইজন জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ওই দুজন জেলের বাড়ি উত্তরবীর গ্রামে। সোমবার বেলা ১২টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, এসআই পঙ্কজ ঘোষ প্রমুখ। জব্দ করা দুটি জাল ওইদিনই আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।#

২১.১০.২০২৪